শেষ হলো ফিউচার অব মিডিয়া সামিট

৬ ডিসেম্বর, ২০২১ ২৩:৩৬  
নানা আয়োজনের মধ্য দিয়ে সোমবার শেষ হলো ৫ মাস ধরে চলা "ফিউচার অফ মিডিয়া সামিট"। প্রযুক্তির আবাহনে গণমাধ্যমের দিকবদল ও চ্যালেঞ্জ নিয়ে এই সম্মেলনে অনুষ্ঠিত হয় মোবাইল জার্নালিজম ও ডিজিটাল ভেরিফিকেশন কর্মশালা। মিডিয়া ব্যবসায় কিভাবে উদ্ভাবনী ব্যাবস্থা আনা যায় তা নিয়েও হয়েছে বিস্তর আলোচনা। ভবিষ্যতের সাংবাদিকতার চ্যালেঞ্জ নিয়ে সমাপনী সন্ধ্যায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান। আলোচক ছিলেন আন্তর্জাতিক বার্তাসংস্থা এ এফপি ব্যুরো চিফ শফিকুল আলম, একাত্তর টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক নাদিয়া শারমিন, চ্যনেল ২৪ এর সিনিয়র নিউজ প্রেজেন্টার মিনহায উদ্দিন রাহাত এবং তথ্য প্রযুক্তি সাংবাদিক ও লেখক রাহিতুল ইসলাম রুয়েল। প্রেনিউর ল্যাব এবং ফ্রিডরিখ নওমান ফাউন্ডেশন ফর ফ্রিডমের যৌথ উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত এই সম্মেলনে সোশ্যাল মিডিয়ার ধাক্কায় মূলধারার গণমাধ্যমের কৌশল নিয়ে আলোকপাত করেন আলোচকেরা। আয়োজকদের পক্ষ থেকে প্রেনিউর ল্যাব ইয়ুথ এন্ড ইনোভেশন ট্রাস্ট এর ট্রাষ্টি মোহাম্মদ আরিফ নিজামী জানান, এই আয়োজনের মাধ্যমে দেড় শতাধিক গণমাধ্যম কর্মীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। দিক-নির্দেশনা দিয়েছেন ৪০ জন নিউজ এবং মিডিয়া স্পীকার।